ঢাকাTuesday , 21 April 2026
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. দেশজুড়ে
  8. প্রবাস
  9. বিচিত্র খবর
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. সর্বশেষ
  15. সাহিত্য

পর্তুগালে বর্ণিল আয়োজনে বৈশাখী উৎসব ও চাটগাইয়া মিলনমেলা অনুষ্ঠিত

Developer
April 21, 2026 1:34 pm
Link Copied!

পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আনন্দঘন ও বর্ণিল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী উৎসব ও চাটগাইয়া মিলনমেলা। নাচ, গান, কবিতা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের সমারোহে দিনব্যাপী এ আয়োজন রূপ নেয় এক মিলনমেলায়।

বাংলা নববর্ষকে কেন্দ্র করে আয়োজিত এ উৎসবে নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও চাটগাইয়া ঐতিহ্য তুলে ধরাই ছিল আয়োজকদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে পরিবেশিত হয় বৈশাখী গান, মনোমুগ্ধকর নৃত্য, কবিতা আবৃত্তি এবং আঞ্চলিক সাংস্কৃতিক পরিবেশনা। লাল-সাদা পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।

সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি দর্শনার্থীদের জন্য ছিল বাঙালির ঐতিহ্যবাহী নানা খাবারের আয়োজন। পান্তা-ইলিশ, ভর্তা, পিঠা, মেজবান, চটপটি, ফুচকা ও দেশীয় বিভিন্ন খাবার বিশেষভাবে আকর্ষণ করে আগতদের। শিশুদের জন্য ছিল খেলাধুলা, চিত্রাঙ্কন ও বিনোদনের নানা ব্যবস্থা, যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

আয়োজকরা জানান, প্রবাসে থেকেও বাংলা ভাষা, সংস্কৃতি ও চাটগাইয়া ঐতিহ্যকে ধরে রাখতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়। তাদের মতে, এ ধরনের মিলনমেলা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এস এম গোলাম সরওয়ার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজ দো বাংলাদেশ এর সভাপতি রনি হোসাইন,পর্তুগাল বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রনি মোহাম্মদ, সভাপতি রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স), সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ,গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ও মোরারিয়া বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক মাছুম আহমদ, যুগ্ম সম্পাদক ইকবাল আহমদ কাঞ্চন এবং মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হাসানসহ আরও অনেকে।

আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মোহাম্মদ ইকবাল চৌধুরী, জাহিদ কায়সার, মোঃ আলাউদ্দিন, আশরাফুল আলম, সাইফুল ইসলাম, মোজাম্মেল হোসেন, নাসির উল আলম সাইমন, মোহাম্মদ শাহিন, আবুল কাশেম, আব্দুল্লাহ আল জিহাদ, মোঃ রিদওয়ান, মোঃ মাসুদ, ইমদাদুল হক রিফাত, হেলাল উদ্দিন, কামরুল পাশা এবং শ্রী প্রমাল নাথ।

পুরস্কার বিতরণী ও সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয় এ বৈশাখী উৎসব ও চাটগাইয়া মিলনমেলা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।