ঢাকাThursday , 9 April 2026
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. দেশজুড়ে
  8. প্রবাস
  9. বিচিত্র খবর
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. সর্বশেষ
  15. সাহিত্য

লিসবনে মেট্রোরেল ধর্মঘট: স্থবির পুরো শহর, চরম ভোগান্তিতে যাত্রীরা

Link Copied!

পর্তুগালের রাজধানী লিসবনে মেট্রোরেল শ্রমিকদের ডাকা ২৪ ঘণ্টার ধর্মঘটে আজ পুরো মেট্রো পরিষেবা বন্ধ হয়ে আছে,যার ফলে নগরজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। শহরের অন্যতম প্রধান গণপরিবহন ব্যবস্থা Metropolitano de Lisboa-এর সব লাইন ইয়েলো, ব্লু, গ্রিন ও রেড আজ ভোর থেকেই বন্ধ রয়েছে।

শ্রমিক সংগঠন FECTRANS-এর আহ্বানে এই ধর্মঘট পালিত হচ্ছে। সংগঠনটির দাবি, ২০১৯ সালে কর্তৃপক্ষের সঙ্গে হওয়া চুক্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশেষ করে কর্মপরিবেশ, প্রশিক্ষণ এবং কাজের বিভিন্ন সুযোগ সুবিধা এখনো বাস্তবায়ন করা হয়নি। তবে শ্রমিক নেতারা স্পষ্ট করেছেন, এই আন্দোলনের মূল লক্ষ্য বেতন বৃদ্ধি নয়, বরং কাঠামোগত সমস্যার সমাধান।

ধর্মঘটের কারণে সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে যাত্রীদের জন্য। কোনো ন্যূনতম পরিষেবা চালু না থাকায় সকাল থেকেই হাজারো মানুষ বিকল্প পরিবহনের জন্য হন্যে হয়ে পড়েন। বাস, ট্যাক্সি ও ব্যক্তিগত গাড়ির ওপর চাপ বেড়ে যাওয়ায় শহরের বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বিশেষ করে অফিস সময়ের ভিড়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

পরিবহন বিশেষজ্ঞদের মতে, লিসবনের মতো ব্যস্ত শহরে মেট্রো বন্ধ থাকা মানে পুরো নগর পরিবহন ব্যবস্থার ওপর সরাসরি প্রভাব পড়া। এর ফলে শুধু যাত্রী নয়, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব দেখা দিয়েছে।

এই ধর্মঘট আজ দিনভর চলবে এবং মধ্যরাতে শেষ হওয়ার কথা। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামীকাল (১০ এপ্রিল) সকাল থেকে মেট্রো পরিষেবা আবার চালু হবে।

এদিকে, যাত্রীদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে নতুন ঘোষণা। একই মাসের ১৪ এপ্রিল আবারও ধর্মঘটের নোটিশ দেওয়া হয়েছে, যা ভবিষ্যতে আরও বড় ধরনের ভোগান্তির আশঙ্কা তৈরি করছে।

শ্রমিকদের দাবি ও কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার অভাবে লিসবনের জনজীবনে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। এখন সবার নজর এই সংকট কত দ্রুত সমাধান হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।