মানুষ স্বভাবতই শান্তির সন্ধানী। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষ মনের গভীরে একটিই প্রশ্ন বহন করে চলে কোথায় পাবো প্রকৃত শান্তি?
কেউ খোঁজেন অর্থ-বিত্তে, কেউ খ্যাতিতে, কেউবা সম্পর্কের উষ্ণতায়। কিন্তু দিন শেষে হৃদয়ের সেই অতৃপ্তি যেন রয়েই যায়। এই চিরন্তন অস্থিরতার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা মানবজাতিকে দিয়েছেন এক পরিপূর্ণ জীবনব্যবস্থা, যার নাম ইসলাম যার অর্থ আত্মসমর্পণ এবং যার মূলে রয়েছে শান্তি।
আজকের এই লেখাটি কোনো বিতর্কের আসর নয়, কোনো ধর্মের সমালোচনার মঞ্চও নয়। এটি কেবলমাত্র সেই বিশ্বাসী মুসলিম ভাই ও বোনদের জন্য, যারা ইসলামকে দ্বীন হিসেবে গ্রহণ করেও শান্তির খোঁজে দিকবিদিক ছুটে চলেছেন।
এই একটিমাত্র আয়াতেই যেন সমগ্র মানবজাতির শান্তির রহস্য লুকিয়ে আছে। তবুও আমরা অনেকে এই সহজ সত্যটি উপেক্ষা করে জীবনের জটিল গলিপথে হাতড়ে বেড়াই।
ধর্মীয় বিশ্বাস
পৃথিবীতে বসবাসরত মানুষের মধ্যে ধর্ম বিশ্বাস নিয়ে ভিন্ন মত রয়েছে। কেউ কোনো ধর্ম মানে না, আবার কেউ পূর্বের ধর্ম মানলেও সর্বশেষ রাসুল মুহাম্মদ (সাঃ)-কে মানে না।
তবে একটি বিষয় সবাই স্বীকার করে ধর্ম মানুষের নৈতিকতা, মূল্যবোধ ও আত্মিক উন্নতির মূল ভিত্তি। ধর্ম মানুষকে সৎ, ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল হতে শেখায়।
ধর্ম মানুষের ভেতরে সততা, ধৈর্য, সহানুভূতি ও ন্যায়বোধ সৃষ্টি করে এবং জীবনের প্রকৃত লক্ষ্য সম্পর্কে সচেতন করে।
সর্বশেষ নবী মুহাম্মাদ (সা:) যে সতর্কবার্তা নিয়ে এসেছিলেন তার নাম আল কুরআন।
পরিপূর্ণ দ্বীন
আল্লাহ তাআলা পূর্ববর্তী নবীদের মাধ্যমে ধাপে ধাপে পথনির্দেশনা দিয়েছেন এবং সর্বশেষ নবী মুহাম্মাদ (সা.)-এর মাধ্যমে সেই নির্দেশনাকে পূর্ণতা দিয়েছেন।
একটি উদাহরণ হিসেবে বলা যায় যেমন একটি গাড়ি কোম্পানি সময়ের সাথে নতুন মডেল তৈরি করে, তেমনি আল্লাহও যুগে যুগে নবীদের মাধ্যমে মানবজাতিকে পথ দেখিয়েছেন।
অশান্ত সমাজে শান্তির বার্তা
বর্তমান বিশ্বে কিছু দেশকে শান্তিপূর্ণ বলা হলেও বাস্তবে সেখানে মানুষ সম্পূর্ণ শান্তিতে নেই। মানসিক চাপ, হতাশা, বৈষম্য— সবই বিদ্যমান।
মানবজাতির ইতিহাস জুড়েই দেখা যায়, যখন মানুষ পথ হারায় তখন আল্লাহ নবীদের মাধ্যমে তাদের সঠিক পথ দেখান।
হযরত মুসা (আঃ), হযরত ঈসা (আঃ) এবং সর্বশেষে হযরত মুহাম্মাদ (সাঃ) মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে আহ্বান করেছেন।
মানব জাতির অশান্তির মূল কারণ
আজ মানুষের অশান্তির মূল কারণ হলো— মানুষ তার স্রষ্টার বিধান উপেক্ষা করে নিজের মনগড়া নিয়মে জীবন পরিচালনা করছে।
মানুষ যখন আল্লাহর নির্দেশনা বাদ দিয়ে নিজস্ব চিন্তায় শান্তি খোঁজে, তখন তা ব্যর্থ হয়।
এ যেন তালগাছে আম পাওয়ার আশার মতো— যা কখনোই সম্ভব নয়।
অতএব, প্রকৃত শান্তি অর্জনের জন্য মানুষের উচিত আল্লাহ প্রদত্ত জীবনব্যবস্থা অনুসরণ করা।
এই পথেই রয়েছে মানবজীবনের প্রকৃত শান্তি, সফলতা ও মুক্তি।
চলবে…
