পর্তুগালের পোর্তো শহরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পোর্তো শাখার উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪ মার্চ ২০২৬ (শনিবার) পোর্তোর রুয়া দু লওরেইরো ১৯-এ অবস্থিত হযরত হামজা (রা:) জামে মসজিদে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোর্তো বিএনপির আহ্বায়ক মামুন হাজারী এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব তাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি শাহ আলম কাজল, পিন্টু প্রধান,মাছুমুর রহমান, আজিজ আহমেদ, বাদশা ইসলাম, সাইফুল ইসলাম , আরাফাত হোসেন, মইন উদ্দীন, হোসেন রনি, মনির মোল্লা, স্বপন পাটোয়ারী, রিপন এবং আনোয়ার অপুসহ স্থানীয় কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা।
ইফতার শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সবার মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য পরিবেশ বিরাজ করে।
দৈনিক ডাক বাংলা 
